মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে মাইক্রোবাসের সঙ্গে একটি ট্যাংকলরীর (যার নম্বর: ৪১-০০৩২) মুখোমুখি সংঘর্ষে কাঞ্চন বিবি (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও এক আরোহী।
আজ রবিবার (৫ অক্টোবর) দুপুর দেড় টার দিকে পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক সড়কের বেলাইচন্ডি ইউনিয়নের বান্নিরঘাট নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত কাঞ্চন বিবি পার্শ্ববর্তী খানসামা উপজেলার হাশিম পুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষ দর্শীরা জানান, সৈয়দপুরগামী একটি ট্যাংক লরীর সঙ্গে গাইবান্ধা গামী মাইক্রোবাসের (যার নম্বর: ট-১৫-৮৪-২৫) মুখোমুখি সংঘর্ষ হলে কাঞ্চন বিবি ঘটনাস্থলেই নিহত হন এবং আত্নীয় স্বজনের কোন অবিযোগ না থাকায় তার লাশ তারা গ্রামের বাড়িতে নিয়ে যান। গুরুতর আহত অবস্থায় অপর আরোহী সিরাজ উদ্দীন (৮০)-কে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাস উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ট্যাংকলরীটিকে শনাক্ত করে উদ্ধারের জন্য অভিযান চলছে।’