ব্রেকিং নিউজ আত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিলআত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্রপার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে দুর্বৃত্তদের আগুন, আতঙ্কমধ্যাহ্নেই কার্যত অচল রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর; কক্ষগুলোতে ঝুলছে তালাসুন্দরবনে ডাকাতির প্রস্তুতি; গহিন বনে মিলল বিপুল অস্ত্র-গোলাবারুদ

আত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন পর পুনরায় চিকিৎসাসেবা কার্যক্রম চালু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।

আজ দুপুর ১২টার দিকে কেন্দ্রটির চিকিৎসাসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জানা যায়, প্রায় দুই যুগ আগে বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের যৌথ পরিকল্পনায় নির্মিত স্বাস্থ্যকেন্দ্রটি নানা কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। ফলে শাহাগোলা ইউনিয়নসহ আশপাশের গ্রামের মানুষ প্রাথমিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন।

স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুর দিকনির্দেশনায় নানা সীমাবদ্ধতার মধ্যেও সাময়িকভাবে চিকিৎসাসেবা চালু করা হয়েছে। তবে কেন্দ্রটির ভবন জরাজীর্ণ হওয়াসহ বিদ্যুৎ, পানি ও পরিচ্ছন্নতার সংকট রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালু হওয়ায় আশপাশের কয়েকটি গ্রামের মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসাসেবা পাবেন এবং দূরে গিয়ে চিকিৎসা নেওয়ার ভোগান্তি কমবে।
এদিকে কেন্দ্রটির ভবন সংস্কার, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা নিশ্চিত করে নিয়মিত চিকিৎসাসেবা চালু রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

লেখক