ব্রেকিং নিউজ মোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন গ্রেপ্তারআত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিলআত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন গ্রেপ্তার

রাজবাড়ীতে অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নেতা এম এ মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে মৃগী ইউনিয়নের বথুন্দিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এম এ মতিন জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী উপজেলার মৃগী পুলিশ ফাঁড়ির একটি টিম বথুন্দিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সেখানে অবস্থান করা সাবেক ইউপি চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নেতা এম এ মতিনকে গ্রেপ্তার করা হয়।

এবিষয়ে কালুখালী উপজেলার মৃগী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত এম এ মতিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক