ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

পার্বতীপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বিষয়ক দুইদিনব্যাপী শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে দুইদিনব্যাপী ‘Innovation, Teaching and Tech for Special Education Excellence Training’ শীর্ষক বিশেষ শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

৫ ও ৬ অক্টোবর তারিখে পার্বতীপুর উপজেলা প্রশাসন  অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ।

প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক মডেল বিদ্যালয় এবং বীর মুক্তিযোদ্ধা বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক স্কুলের যৌথ উদ্যোগে। সহযোগিতায় ছিলো জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজ, নাটোর।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন।

তিনি বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় উদ্ভাবন ও প্রযুক্তির ব্যবহার সময়োপযোগী উদ্যোগ। এই প্রশিক্ষণ বিশেষ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়।

তাপস রায় বলেন, ‘এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতা যেমন বাড়বে, তেমনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সেবা ও শিক্ষায় আসবে ইতিবাচক পরিবর্তন।’

প্রথম দিন, ৫ অক্টোবরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মুক্তিযোদ্ধা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার এবং দ্বিতীয় দিন ৬ অক্টোবরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি ও দেউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। দুই দিনের পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক মডেল বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মিরাজ ই মোস্তফা।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, প্রতিবন্ধী বিষয়ক গবেষক ও লেখক মাহবুবুর রহমান ভুঁইয়া এবং জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজ, নাটোরের অধ্যক্ষ সিমানুর রহমান।

অধ্যক্ষ সিমানুর রহমান বলেন, ‘শিক্ষার কোনো শেষ নেই। বিশেষ শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম। বিশেষ শিশুদের সঙ্গে কাজ করতে হলে প্রশিক্ষণ অপরিহার্য।’

দুইদিনব্যাপী এ প্রশিক্ষণে মোট ৫১ জন বিশেষ শিক্ষক অংশগ্রহণ করেন। প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ফিতা কেটে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে উদ্বুদ্ধমূলক বক্তব্য রাখেন।

লেখক