ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

রাজবাড়ীতে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে “তুচ্ছ নয় রক্ত দান, বাঁচাতে পারে একটি প্রাণ” স্লোগানে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং ও স্বাস্থ্য সচেতনতা মূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ছোট বাজার এলাকায়  রাজবাড়ী যুব উন্নয়ন ব্লাড ডোনার গ্রুপের উদ্যোগে এই ক্যাম্পিং এর আয়োজন করা হয়।

ক্যাম্পিং অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদত সরকারের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন বানিবহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হক, সদস্য আলী আকবর, সাহেব আলী, আটদাপুনীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস, সদস্য  বানীবহ বাজার কমিটির নির্বাচন কমিশনার খলিলুর রহমান খান, বানীবহ ইমাম কমিটির সভাপতি আবু দাউদ পাটুয়ারী, বানীবহ বাজার কমিটির সাধারণ সম্পাদক আমির  হোসেন লিটন, সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ শেখ, অর্থ বিষয়ক উপদেষ্টা আমিনুল ইসলাম, সহকারী শিক্ষা ও ধমীয় বিষয়ক উপদেষ্টা আব্দুল হালিম আল রাজী প্রমুখ।

বক্তারা বলেন, ২০২২ সালে রাজবাড়ী যুব উন্নয়ন ব্লাড ডোনার গ্রুপ নামে সংগঠনটি আত্মপ্রকাশ করে। তারপর থেকেই ধারাবাহিকভাবে এই রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং চালু রয়েছে। সোমবার পঞ্চমবারের মত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনামূলক ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়। শুধুমাত্র রাজবাড়ী নয় জেলার বাইরেও এখন এই কর্মসূচি চলমান রয়েছে।

লেখক