ব্রেকিং নিউজ রাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবারবাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম

রাজনীতির ময়দান কবিঃ রতন সরকার

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ

রাজনীতির ময়দান,
এখানে ভালো লোকের বদলে
ঘোরে শুধু শয়তান।

রাজনীতির ময়দান,
এদিক সেদিক হলে একটু
চলে যেতে পারে গর্দান।

এখানে সবাই পদের পাগল
পদ ছাড়া কিছু বোঝে না,
কে যে বাপ, কে যে ছেলে
কারো ধার কেউ ধারে না।

রাজনীতির কারনে আজ
বাপ ছেলে কথা বন্ধ,
কোনদিন যেন শুরু হয়
ঘরে ঘরে গৃহ দন্দ।

রাজনীতির ময়দান,
জনগণের জন্য কেউ
করবে না বিষ পান।

সবাই সবার স্বার্থ নিয়ে
থাকে অনেক ব্যাস্ত।
জনগনের দাবি শুনলে
হয়ে উঠে অনেক বিরক্ত।

জনগণ কি এমনি চায়
যদি না থাকে প্রয়জনে,
নেতারা সব রঙ বদলায়
প্রতি ক্ষনে ক্ষনে।

ভোটের আগে এক রুপ
ভোটের পরে অন্য,
ভোটের পর নেতাদের মন
হয়ে উঠে অতি জগন্য।

খারাপ নেতার প্রভাবে আজ
ভালো নেতা হারায় মান,
এটাই হলো আমাদের
রাজনীতির ময়দান।

লেখক