ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

রাজবাড়ীতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিনামূল্যে হেলমেট বিতরণ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে সড়ক দুর্ঘটনায় ভয়াবহতা থেকে বাঁচতে লাইসেন্সধারী মোটরসাইকেল চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন অনু্‌ষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও সড়ক বিভাগের উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওয়াহাবপুর ইউনিয়নের দর্পনারায়ণপুর ফেলুর দোকান এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ আয়োজন করা হয়।

উদ্বোধনী অনু্‌ষ্ঠানে রাজবাড়ী জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, উপ-বিভাগীয় প্রকৌশলী তুষার আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী আশীষ কুমার রাহা, জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমানসহ দপ্তরটির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

লেখক