শরিফুল ইসলাম রাকিব, বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে সন্ধ্যা গড়িয়ে রাত বৃষ্টি ঝরছিল অবিরাম, কিন্তু থামাতে পারেনি বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল। ধানের শীষের প্রতীক আর মীর শাহে আলমের নামেই যেন জেগে উঠেছিল সৈয়দপুর ইউনিয়ন।
বুধবার রাত ৮ টায় হাবিবপুর সৈয়দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মীসভায় বৃষ্টি উপেক্ষা করে দলে দলে যোগ দেন হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ। এতে কর্মীসভা পরিণত হয় মহা সমাবেশে। যেখানে বৃষ্টি ভিজে গিয়েছিল শরীর, কিন্তু হৃদয়ে ধানের শীষ ছিল অটুট।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান তারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী মীর শাহে আলম।
জনতার ভালোবাসায় আপ্লুত মীর শাহে আলম বলেন, ধানের শীষের প্রতি মানুষের ভালোবাসার শেকড় এই শিবগঞ্জের মাটির গভীরে। আজকের এই বৃষ্টিভেজা জনসমুদ্র প্রমাণ করেছে—শিবগঞ্জের মাটি ধানের শীষের দুর্গ। তিনি আরও বলেন, আপনাদের ভালবাসা প্রমান করে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ হবেন বগুড়ার সন্তান জনাব তারেক রহমান। এসময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের উপর ফ্যাসিস্ট হাসিনার বর্বরতার কথা তুলে ধরেন।
জামায়াতের সমালোচনা করে তিনি আরো বলেন, পবিত্র ইসলাম ধর্মকে তারা অবমাননা করছে শুধু মাত্র একটি ভোটের আশায়। ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রির নামে ভন্ডামি করছে তারা।
কর্মীসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস.এম. তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, প্রবীণ বিএনপি নেতা মোস্তাফিজার রহমান রাজা, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান ও সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা।
উল্লেখ্য, উক্ত কর্মী সভায় সম্প্রতি জাতীয় পার্টি থেকে অব্যাহতিপ্রাপ্ত সৈয়দপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা ও সাবেক চেয়ারম্যান মোরতেজার বাবুর ছেলে ইউপি সদস্য শাহীনের নেতৃত্বে সহস্রাধিক সমর্থকদের নিয়ে বিএনপিতে যোগদান করেন।