ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

শত নাটকীয়তার শেষে ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘ শাপলা কলি ’ 

অনলাইন ডেস্ক নিউজ :

প্রতীকের তালিকা সংশোধন করে তালিকায় ‘ শাপলা কলি ’ প্রতীক যুক্ত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে । এতে স্বাক্ষর করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

চলতি বছরের জুনে নিবন্ধন আবেদনের সময় শাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোনকে প্রতীক হিসেবে চেয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পরবর্তীতে দুই প্রতীকের সিদ্ধান্ত থেকে সরে এসে কেবল শুধু শাপলাতেই জোর দেয় দলটি। তবে রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীক তালিকায়, শাপলা না থাকায় এনসিপির আবেদন বারবারই নাকচ করে দেয় নির্বাচন কমিশন (ইসি)।

অন্যদিকে এনসিপির আগে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য নামক দলটিও চেয়েছিল শাপলা প্রতীক, কিন্তু সে আবেদনও খারিজ করে দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে থাকলেও প্রতীক নিয়ে ইসির সঙ্গে গত কয়েক মাস ধরেই টানাপোড়েন চলছিল এনসিপি’র। এ নিয়ে দফায় দফায় চলে চিঠি আদান-প্রদান, সাক্ষাৎ ও বৈঠক।

শেষমেষ গত ৭ অক্টোবর আবারো শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনকে প্রতীকের সাতটি নমুনাচিত্র পাঠায় এনসিপি। তবে সেটিও আমলে নেয়নি ইসি। পাল্টা চিঠি দিয়ে কমিশনের সোজাসাপ্টা বক্তব্য, বিধিমালার তালিকা থেকেই কোনো একটি প্রতীককে বেছে নিতে হবে দলীয় প্রতীক হিসেবে। বলা হয়েছিল, জবাব না পেলে নিজেদের সিদ্ধান্তেই প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন।

গত ১৯ অক্টোবর প্রতীক পছন্দের শেষ দিন ছিল। তবে সে সময়ও শাপলা ছাড়া অন্য প্রতীক নেবে না বলে জানিয়েছে এনসিপি। তবে আজ প্রতীকের তালিকা সংশোধন করে ‘ শাপলা কলি ’ যুক্ত করেছে নির্বইাচন কমিশন (ইসি)।

লেখক