ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

ফরিদপুরে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

ফরিদপুর জেলার উত্তর শোভারামপুর এলাকায় পিস্তল ঠেকিয়ে গৃহবধূ মঞ্জু রানী দাসের কানের দুল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন – র‍্যাব ১০।  দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম মো. শরিফুল ইসলাম ওরফে ডন শরীফ (৩৮) ও মো. রায়হান মোল্লা (২৫)।

শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে সন্ধ্যা পৌনে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার সালথা উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিত সূত্রে জানা গেছে, ছিনতাইয়ে যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে- তা গত আগস্ট মাসে পাবনা জেলা থেকে এক ব্যক্তির মোটরসাইকেল কেনার কথা বলে ট্রায়াল দিতে গিয়ে তার ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল নিয়ে চম্পট দেয় এই শরীফ।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার সাংবাদিকদের জানান, ঘটনার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‌্যাব-১০ আসামিদের গ্রেফতারে বিশেষ তৎপরতা চালায়। ফরিদপুরের সালথায় দিনব্যাপী অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ঘটনার আসামি ডন শরীফ ও রায়হানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি ছিনতাইয়ের সময় হামলার শিকার হয়ে নিহত হন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স অরুনিমা ভৌমিক। এই ঘটনার পর ফরিদপুর শহরে সাধারণ মানুষ আন্দোলনে নামে। তখন পুলিশ ওই ঘটনার মূল আসামি শরীফকে গ্রেপ্তার করে। সেই মামলায় ৪ বছর কারাগারে থেকে জামিনে বের হন শরীফ।

লেখক