ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

সাপাহারে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত-৩

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলার সাপাহার উপজেলার গোপালপুর গ্রামে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ মোট তিনজন আহত হয়েছেন।

রোববার (৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র তানভীর (৭)-কে প্রথমে কামড় দেয় শিয়ালটি। পরে সেটি গ্রামে ঢুকে রশিদা বেগম (৪০) ও চেহেরি (৩৮)-কে নামরে ব্যক্তিদের কামড় দেয়।

স্থানীয়রা শিয়ালটিকে ধাওয়া করে পিটিয়ে হত্যা করে। আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক জানান,  এদের মধ্যকার একজনের অবস্থা কিছুটা গুরুতর। তবে স্থানীয়দের ধারণা করছেন, শিয়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল।

লেখক