ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে আন্তঃজেলা মোবাইল চোরচক্রের সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকায় মোবাইল দোকানের টিনের চাল কেটে চুরির ঘটনায় চুরিকৃত তিনটি মোবাইল ফোনসহ আন্তঃজেলা মোবাইল চোরচক্রের সক্রিয় সদস্য অনিক হোসেন (২৩) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

রবিবার (৯ নভেম্বর) রাতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন পূর্ব গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অনিক রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের লিটন খানের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৮ অক্টোবর রাত আড়াইটার দিকে রাজবাড়ীর খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকার “মেসার্স আরাফ ট্রেডার্স” নামের মোবাইল শোরুমের টিনের চাল কেটে ১৭টি মোবাইল ফোন ও ৪টি এয়ারপড চুরি হয়। চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের পর র‌্যাব-১০ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অনিককে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যে তিনটি চুরিকৃত মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক স্বীকার করেছে, সে আন্তঃজেলা মোবাইল চোরচক্রের সক্রিয় সদস্য।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, “গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

লেখক