ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

‎ধর্মীয় সম্প্রীতি রক্ষায় নুরুল হুদার উদ্যোগ প্রশংসনীয় – বলছেন জেলার হিন্দু ধর্মাবলম্বীরা 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি :

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচন – ২০২৬ কে সামনে রেখে বিএনপি মনোনয়ন প্রত্যাশী নুরুল হুদা স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে রাজনৈতিক ও ধর্মীয় সচেতনতামূলক বিষয়ে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলাধীন রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতা-কর্মী, পূজামণ্ডপ কমিটির সভাপতি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎মতবিনিময় সভায় নুরুল হুদা বলেন, “বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের দেশ। সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই আমাদের সমাজ টিকে আছে। বিএনপি বিশ্বাস করে, জনগণের ঐক্য ও গণতান্ত্রিক অধিকারই জাতির উন্নয়নের প্রধান চালিকা শক্তি।”

‎তিনি আরও বলেন, “রাজনীতি কোনো বিভেদের বিষয় নয়, বরং এটি ঐক্য, মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যম। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে সবাই সমানভাবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে।”

‎স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা নুরুল হুদার বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমাদের নুরুল হুদার উদ্যোগ প্রশংসনীয়। এসময় তারা এলাকার উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় অনুষ্ঠানগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু ও সাংবাদিক বদরুদোজ্জা বুলু, আমাদের নুরুল হুদা টিমের সদস্য তাহেরুল ইসলাম ও পাভেল। আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

লেখক