ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

শাজাহানপুরে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় ফের গ্রেফতার যুবলীগ নেতা তালেব

শাজাহানপুর বগুড়া:

বগুড়ার শাজাহানপুরে ফের গ্রেফতার হয়েছেন খরনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য মো. তালেব মেম্বার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গয়নাকুড়ি এলাকায় মোটরসাইকেলে মহড়া চলাকালে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ আগস্ট একই এলাকা থেকে তালেব মেম্বারকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পেয়ে এলাকায় অবস্থান করছিলেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, থানা পুলিশের বিশেষ মহড়ার সময় পুলিশকে দেখে পালানোর চেষ্টাকালে তালেব মেম্বারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক