ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

পার্বতীপুরের সিনিয়র সাংবাদিক আবদুল কাদির ইন্তেকাল করেছেন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

পার্বতীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের পার্বতীপুর প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আবদুল কাদির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিঊন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর।

আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ৭ টায় তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে হঠাৎ মাথা ঘুরে

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় জন্মগ্রহণ করেন এবং পার্বতীপুর পৌরসভার ধুপিপাড়া মহল্লায় স্থায়ীভাবে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি চার পুত্র, দুই কন্যা ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম আবদুল কাদির দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন। তিনি ব্রাদার্স লাইব্রেরী এবং পার্বতীপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিসেরও স্বত্বাধিকারী ছিলেন। তাঁর সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মী সাংবাদিক মহল, স্থানীয় প্রশাসন ও গণমানুষের কাছে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত ছিলেন। তাঁর মৃত্যুতে পার্বতীপুর প্রেসক্লাব, সাংবাদিক সমাজসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। এক শোকবার্তায় তারা বলেন, পার্বতীপুরের সাংবাদিকতা অঙ্গণে তিনি ছিলেন একজন নিরলস কর্মী ও অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে পার্বতীপুর সাংবাদিক মহলে অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করেন তাঁরা। তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। মহান আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।

লেখক