ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে খেজুর গাছের রস খেয়ে অনিক নামের এক যুবকের মৃত্যু

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

‎নওগাঁর আত্রাইয়ে খেজুর গাছের রস খেয়ে অনিক মোল্লা (১৭) মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত অনিক উপজেলার ভোঁ-পাড়া ইউনিয়নের মহাদীঘি নামাপাড়া গ্রামের খোকা মোল্লার তৃতীয় ছেলে। এদিকে অনিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মহাদীঘি গ্রামে নেমে আসে শোকের মাতম।

‎মৃত অনিকের বড় ভাই জামিল মোল্লা জানান, অনিক গত ২ দিন আগে খালি পেটে খেজুর গাছের রস খায়। রস খাবার দিন বিকাল থেকে অনিকের গায়ে জ্বর আসে এবং পেট ও মাথা ব্যাথা শুরু হয়। প্রাথমিক অবস্থায় গ্রাম্য চিকিৎসক দ্বারা জ্বরের চিকিৎসা করানো হয়। কিন্তু অনিকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে ৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যায়। ডাক্তার অনিককে দেখে-শুনে কিছু পরীক্ষা-নীরিক্ষা করে আনতে বলেন। কিন্তু পরীক্ষা করতে যাবার পূর্বেই অনিকের মৃত্যু হয়। কর্তব্যরত ডাক্তার জানান, রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিলো অনিক।

লেখক