ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

রাজবাড়ীতে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে দিবসটি উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এসকল কর্মসূচির আয়োজন করা হয়।

শুরুতেই রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে “অদম্য নারী পুরষ্কার” শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস.এম. মাসুদ। এরআগে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ডি.ডি) মো. আজমীর হোসেন।

এরপর ৫ টি ক্যাটাগরিতে জেলার  ৫ জন অদম্য নারীকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় ভিন্ন ভিন্ন ক্যাটাগড়িতে খাদিজাতুল কোবরা, জেসমিন আক্তার, নিলিমা রানী বিশ্বাস, তাহমিনা খাতুন, পলি বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়।

লেখক