ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

দিনাজপুরে সুজনের ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশের বিভিন্ন জেলায় এই গোলটেবিল বেঠক অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা শহরের পর্যটন মোটেল হলরুমে সুজন-সুশাসনের জন্য নাগরিক এ আয়োজন করে।
গোলটেবিল বৈঠকে লেখক-গবেষক, সাংবাদিক শিক্ষাবীদ, আইনজীবী, মানবাধিকার কর্মী, তরুণ ভোটার এবং সুজন এর জেলা-উপজেলা কমিটির নের্তৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করে।
সুজনের দিনাজপুর জেলা কমিটির সহ-সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর বিপুল রায়ের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে মতামত ব্যক্ত করেন, বিশেষ অতিথি মিজানুর রহমান গফুরা, আব্দুল জব্বার, মোর্শেদ আলম, সাবিনা ইয়াসমিন, পার্বতীপুর উপজেলা’র দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মেনহাজুল ইসলাম তারেক, এটিএন নিউজের দিনাজপুর জেলা প্রতিনিধি ভুবন সেন, সমাজকর্মী মকিদ হায়দার শিপন, তরুণ উদ্যোক্তা আইরিন নাহার উর্মিসহ প্রায় অর্ধ শতাধিক প্রতিনিধি।
বক্তাগণ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায়, নির্বাচনে জনগনের ভোটাধিকার যাতে সুসংহত থাকে, প্রকৃত ভোটাররা যাতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এগুলো নিশ্চিত করার জন্য সুজন মাঠে কাজ করে যাচ্ছে। তাই তাদের চিন্তা, চেতনা, পরামর্শ কেন্দ্রে পাঠিয়ে প্রতিপালনের জন্য ব্যবস্থা নেওয়ার আহবান জানান তারা। সেইসাথে বলেন, আমরা চাই যার ভোট সেই দিবে। কেন্দ্রে যাতে বেশি সংখ্যক ভোটার উপস্থিতি হয় সে বিষয়েও নজর থাকা উচিত। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ। গণতন্ত্র শক্তিশালীকরণে সুজনের এ কার্যক্রম চলমান থাকার জন্য অনেকেই মতামত ব্যক্ত করেন। সেইসাথে ২৪ এর গণঅভ্যুত্থানের পর জন আকাঙ্খার আলোকে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক উত্তরণে নাগরিক সমাজের প্রত্যাশা এবং অন্তবর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলের করণীয় বিষয়েও মতামত দেন তারা।

লেখক