ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

রাজবাড়ীতে নানা আয়োজনে বড় দিন উদযাপন

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো খিস্ট্রান সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব বড় দিন ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই রাজবাড়ী শহরের ব্যাপ্টিস্ট চার্চে কির্তন ও ধর্মীয় সংগীত অনুষ্ঠিত হয়। এরপর চার্চে আগত ভক্তবৃন্দ বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করেন । প্রার্থনায় যিশুর মহিমাকীর্তন এবং শান্তি ও ন্যায়ের কথা বলেন ভক্তবৃন্দ ।
প্রার্থনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম। প্রার্থনা পরিচালনা করেন, রাজবাড়ী সাইলাস মিড মেমোরিয়াল ব্যাপ্টিস্ট চার্চের যাজক জেমস হালদার ।
সকাল নয়টায় কেক কাটা হয় । কেক এবং চকলেট অতিথিসহ চার্চে উপস্থিত সবার সাঝে বিতরণ করা হয়। এর আগে গতকাল সন্ধ্যায় চার্চে উপহার বিনিময়সহ নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়।
রাজবাড়ী ব্যাপ্টিস্ট চার্চের যাজক ও রাজবাড়ী খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি জেমস হালদার বলেন, ‘বড়দিন আমাদের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবে আমরা সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের দিনে আমাদের প্রার্থনা হলো, পৃথিবীতে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়।

লেখক