ব্রেকিং নিউজ রাজবাড়ীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশের গায়ে হাত, আটক-২আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

বিপ্লবী শিল্পী সমাজের উদ্যোগে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান

এস হোসেন মোল্লা —ঃ

বিপ্লবী শিল্পী সমাজের উদ্যোগে ১৬ই ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বর পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর অঞ্চলের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান “দূর্গম গিরি কান্তার মরু”।

এই অনুষ্ঠানে বিপ্লবী শিল্পীরা স্বাধীনতা অর্জনের আনন্দ, স্বজন হারানোর বেদনা, উত্তেজনা, সাহসিকতা ও ভালোবাসার মিশ্রিত সুরে পরিবেশন করেন।

বিপ্লবী শিল্পীদের কালজয়ী আহ্বায়ক শোয়েব হোসেনের নেতৃত্বে এবং প্রাণবন্ত ও সাহসী সহযোদ্ধা সদস্য সচিব বিপ্লব চৌধুরীর প্রশংসনীয় অবদান ও অক্লান্ত পরিশ্রমের ফসল স্বরূপ এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

আহ্বায়ক শোয়েব হোসেন বলেন, “আমাদের এই আয়োজন দেশপ্রেমের সুরে মুখরিত করেছে। আমরা নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা অর্জনের গুরুত্ব পৌঁছে দিতে পেরেছি।”

সদস্য সচিব বিপ্লব চৌধুরী বলেন, “আমাদের এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। আমরা দেশবাসীর কাছে কৃতজ্ঞ।

” সংস্কৃতির শক্তিতে জাগ্রত হোক মুক্তিযুদ্ধের চেতনা।

লেখক