ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

পার্বতীপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর বেলাইচন্ডি ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৯ম আসরের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে বেলাইচন্ডি বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা উন্মুক্ত ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
বেলাইচন্ডি ইয়ং সোসাইটির সভাপতি আলহাজ্ব হানিফ উদ্দীন প্রামানিকের সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ,জেড,এম রেজওয়ানুল হক। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার বনাম সবুজ সংঘ ইয়ং স্টার ক্লাব সিরাজগঞ্জ। এই খেলায় সৈয়দপুর কোচিং সেন্টার ১-০ গোলে জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সৈয়দপুরের একমাত্র গোলদাতা মোবারক।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক (অবঃ) জেলা বিএনপির উপদেষ্টা ও পার্বতীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, ৪নং পলাশবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অহিদুল হক সরদার, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আকরাম হোসেন (মাস্টার), ১নং বেলাইচন্ডি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম সরকার, উন্মুক্ত মাঠের জমিদাতা সদস্যবৃন্দ, সুধীজন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। খেলায় বিপুল সংখ্যক দর্শক সমাগমে পুরো মাঠ ভরে যায় এবং খেলার সার্বিক ধারা বর্ণনায় ছিলেন, পার্বতীপুরের কৃতী সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান ও বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন- পাবনার তুষার সরকার ও তার সহকারী তিন জন ছিলেন- ফজলুল হক, জসিম ও সুশান্ত। উল্লেখ্য নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টটিতে এবার মোট ৮টি দল অংশগ্রহণ করছে। আগামী ২০২৬ সালের ২ জানুয়ারি, শুক্রবার টুর্নামেন্টের দ্বিতীয়  খেলায় মুখোমুখি হবে- সূর্যসেনা ক্লাব, রাজবাড়ী বনাম ফুটবল একাডেমি সৈয়দপুর দল। টুর্নামেন্টের আয়োজক কমিটি দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার দর্শকদের সবগুলো খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

লেখক