ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ীতে ‘ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির আখ্যান ‘ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে জেলার ঐতিহ্য সম্বলিত বই ‘ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির আখ্যান ‘ – এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ বইটির মোড়ক উন্মোচন আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।

এসময় বক্তব্য দেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) ড. মো. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, লেখক অধ্যাপক সালাম তাসির, সহকারী অধ্যাপক শ ম রশীদ আল কামাল, নুরুল হক আলম, গণমাধ্যমকর্মী ও লেখক সৌমিত্র শীল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, রাজবাড়ী জেলার নামের পাশাপাশি জেলাটির বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতিকে কেন্দ্র করেই এ বইটি সাজানো হয়েছে। আমরা চাই এই বইটির মাধ্যমে মানুষ এ জেলা সম্পর্কে, জেলার মানুষ সম্পর্কে সর্বোপরি জেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানুক। জেনে সেগুলোকে ধারণ করুক এবং লালন করুক।

লেখক