ব্রেকিং নিউজ স্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলননওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি

শাজাহানপুরে শহীদ জিয়া’র স্বরনে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ সৃষ্টি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট ২০২৫–২৬।
উপজেলার পারতেখুর উচ্চ বিদ্যালয় মাঠে সোনালী সংঘের আয়োজনে শনিবার (১০ জানুয়ারি) টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
এসময় তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ মানসিকতা গঠনে সহায়ক ভূমিকা রাখে। শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজ গঠনে তরুণদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল,মনজ্জুর কাদের মন্টু , মোজাফফর রহমান, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ ও আবু সানি শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সেমিফাইনাল ম্যাচে মহাস্থান বিপুল একাডেমী ও খোদা বন্দ বালা দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় মহাস্থান বিপুল একাডেমী ৩–১ গোলের ব্যবধানে খোদা বন্দ বালা দলকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়।

খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, এলাকার ক্রীড়া সংস্কৃতিকে আরও বেগবান করা এবং তরুণদের মধ্যে শৃঙ্খলা ও সৌহার্দ্যবোধ জাগ্রত করতেই এ টুর্নামেন্টের আয়োজন।

লেখক