ব্রেকিং নিউজ নওগাঁর ঐতিহ্যের স্বাক্ষী ৩০০ বছরের পুরোনো সিদ্ধেশ্বরী মন্দিরকালীগঞ্জে নদী থেকে নিখোঁজ যুবকের শিকলবন্দ্বী মরদেহ উদ্ধারকয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ডকয়রায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তারপার্বতীপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁর ঐতিহ্যের স্বাক্ষী ৩০০ বছরের পুরোনো সিদ্ধেশ্বরী মন্দির

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ৩০০ বছরের পুরোনো সিদ্ধেশ্বরী মন্দির। প্রাচীন এই মন্দিরটি এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ নিদর্শন।

স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, রাজা বল্লাল সেনের শাসনামলে এ অঞ্চলের মানুষের পানির সংকট দূর করতে একটি দিঘি খনন করা হয়। একই সময়ে সেখানে সিদ্ধেশ্বরী মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়।

জানা গেছে, মন্দিরটিতে একসময় পাঁচটি বিগ্রহ মূর্তি স্থাপন করা হয়েছিল। এর মধ্যে তিনটি মূর্তি চুরি হয়ে যায়। বর্তমানে একটি মূর্তি সংরক্ষিত রয়েছে এবং অন্য একটি মূর্তিতে গ্রামের মানুষ নিয়মিত পূজা-অর্চনা করে আসছেন।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মন্দিরটি স্থানীয় মানুষের কাছে ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের প্রতীক হয়ে রয়েছে। প্রাচীন এই স্থাপনাটি সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হলে আগামী প্রজন্মের কাছে এলাকার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা সম্ভব হবে বলে স্থানীয়দের দাবি।

লেখক