খুলনার কয়রায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার (১৫ নভেম্বর) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মো. মোমিন গাজী, তাঁর পিতার নাম গোলাম রহমান। ঘুরাঘাটি এলাকার আবু মুছা মোড়ল (৫৬), তাঁর পিতার নাম মৃত জব্বার আলী। অপরজন আমাদি গ্রামের আবুল কালাম গাইন (৫২), তাঁর পিতার নাম মৃত পানাউল্লাহ।
পুলিশ জানায়, নাশকতার মামলায় অভিযুক্ত হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রোববার আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।