দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর ) সকাল ১০টায় গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) সভাকক্ষে বেসরকারি সংস্থা ডেমক্রেসিওয়াচের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ইয়াদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সোহানুর রহমান সোহান, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন ও মেনহাজুল ইসলাম তারেক, সমাজসেবক মাহবুবা ইসলাম, যুব প্রতিনিধি মানিক বাঁশফোড় ও সুমি রানীসহ প্ল্যাটফর্মের অন্যান্য সদস্যরা।
পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধে উদ্যোগ নিয়ে সফল হন সংগঠনের যুব প্রতিনিধি
সভায় যুব প্রতিনিধি সুমি রানী তাঁর নিজ ইউনিয়নে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধে উদ্যোগ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় বক্তারা সমাজে বিদ্যমান নানা অনিয়ম, বৈষম্য ও পারিবারিক নির্যাতন প্রতিরোধে নাগরিক প্ল্যাটফর্মের আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় ডেমক্রেসিওয়াচের জেলা সমন্বয়কারী শহীদুর রহমান উপস্থিত ছিলেন। সভা আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সংস্থাটির সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মোফাখখারুল ইসলাম।