ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ মারা গেছেন

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ (৪২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ১ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

নিহত সাইফুল ইসলাম এরশাদ রাজবাড়ী জেলার সদর উপজেলার দাদশী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। তিনি অতীতে দীর্ঘদিন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

দীর্ঘদিন যাবত এরশাদ কিডনি রোগে ভুগছিলেন। এ রোগাক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়।

নিহতের পরিবার সূত্র জানায়, সাইফুল ইসলাম এরশাদ চলতি মাসের প্রথম দিনে (১ জানুয়ারি) ভোরে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পরামর্শ দেন ফরিদপুরের চিকিৎসকেরা।

এরপর ওই দিনই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। কিডনি রোগের পাশাপাশি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন এবং ফুসফুসে পানি জমেছিল বলেও জানান পরিবারের সদস্যরা।

জানা গেছে, এরশাদের মরদেহ তার গ্রামের বাড়িতে আনা হবে। তবে জানাজা ও দাফনের সময় এবং স্থান এই প্রতিবেদকের লেখা পর্যন্ত নির্ধারণ করা হয়নি।

লেখক