ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

আত্রাইয়ে আগাম আমের মুকুল; চাষিদের মাঝে আশার আলো

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলায় চলতি মৌসুমে আগাম আমের মুকুল দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন আমবাগানে গাছে গাছে মুকুল ফুটতে শুরু করায় চাষিদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও নতুন আশার সঞ্চার।

চাষিরা জানান, অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত পরিচর্যার ফলে এ বছর কিছু আগাম জাতের আমগাছে নির্ধারিত সময়ের আগেই মুকুল এসেছে। এতে ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা আশাবাদী।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাই দমন করা গেলে এ বছর আমের ভালো ফলন পাওয়া যেতে পারে।তবে মুকুল রক্ষায় নিয়মিত পরিচর্যা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে আগাম মুকুল দেখা দেওয়ায় বাজারে আমের সম্ভাব্য সরবরাহ নিয়েও ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। সব মিলিয়ে আত্রাইয়ের আমচাষিদের মধ্যে এখন উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

লেখক