ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ী কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলা সদর বাজারের কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির এক বছর পূর্তি উপলক্ষ্যে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ শে জানুয়ারি শুক্রবার রাতে রাজবাড়ী দুধবাজার মন্দিরের সামনে বার্ষিক সভা  আয়োজন করে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি।

বার্ষিক সভায় কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আ: রাজ্জাক খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সদস্য সচিব মোবাশ্বের হোসেন মিরাজ, কাঁচ বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আরজু খান, বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সদস্য আরশাদ হোসেন, পাইকারি কাঁচ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রফিক মন্ডল, ভাজনচালা ব্যবসায়ী কমিটির সভাপতি নাসির উদ্দীন, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মজনুমিয়া, সহ সাধারণ সম্পাদক মো. রাজু প্রমূখ।

সভা পরিচালনা করেন কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মো. মহসিন মৃধা।

এসময় বার্ষিক সভায় উপস্থিত বাজার কমিটির নেতৃবৃন্দ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বাজার পরিচালনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কাঁচা বাজার ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক