সুজন, শাজাহানপুর (বগুড়া):
বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টনের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছে শাজাহানপুর উপজেলা আরাফাত রহমান (কোকো) স্মৃতি সংসদ।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নয় মাইল বন্দরে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। উপজেলা আরাফাত রহমান স্মৃতি সংসদের আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি ইনসান আলী, যুগ্ম সম্পাদক সেলিম রেজা, জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক হোসেন আলী, মিলন, রবিউল,মমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতাকর্মীরা বাজার এলাকার ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
গণসংযোগকালে মাসুদুজ্জামান মাসুদ বলেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি আজ গণমানুষের দল। তারেক রহমানের নেতৃত্বে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে হলে ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টনকে বিজয়ী করতে হবে। তিনি একজন সৎ, ত্যাগী ও জনবান্ধব নেতা।”
তিনি আরও বলেন, “এই আসনের প্রতিটি ভোটার ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিলে বিজয় নিশ্চিত হবে। গণসংযোগে মানুষের যে সাড়া পাচ্ছি, তাতে আমরা আশাবাদী।”
গণসংযোগে আরাফাত রহমান স্মৃতি সংসদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
গণসংযোগকে ঘিরে নয় মাইল বন্দরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।