ব্রেকিং নিউজ কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে  শপথ নিলেন মীর শাহে আলমরমজান উপলক্ষে ইফতার ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদানআত্রাইয়ে কে,ইউ,ডি,এম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত 

রাজবাড়ীর পদ্মাপারে ইলিশের ভাষ্কর্য “জলাঙ্গী” উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর পদ্মানদীর তীরে “জলাঙ্গী” নামে ইলিশ মাছের ভাষ্কর্য উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ ফেব্রয়ারি) বিকেলে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর ঘাট এলাকায় ভাষ্কর্যের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
জানা যায়, পদ্মা তীরবর্তী রাজবাড়ী জেলার পদ্মাপারকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নানামূখী উদ্যোগ গ্রহণ করা হয়। পদ্মাপারকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য পদ্মানদীর গোদার বাজার এলাকায় পদ্মাপুলক ও জলকাব্য নির্মাণ করা হয়। এরই ধারাবাহিকতায় নির্মাণ করা হয়েছে ইলিশের ভাষ্কর্য জলাঙ্গী। জেলা পরিষদের অর্থায়নে এই ভাষ্কর্য নির্মাণ করা হয়েছে।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, পদ্মাপারের মানুষ সবসময় ভাঙ্গন আতঙ্কে থাকে। পদ্মা নদী মানুষকে যে শুধু মাত্র আতঙ্ক দেয় বিষয়টি তা নয়। পদ্মানদী মানুষকে আনন্দও দিতে পারে। এই পদ্মা পার জেলার জন্য একটি বড় পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। পর্যটন কেন্দ্রের তৈরি করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সাধ্যনুযায়ী চেষ্টা করা হচ্ছে।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, জেলা পরিষদের প্রশাসক (ভারপ্রাপ্ত) হুমাহুন কবির, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায়সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লেখক