ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ৬ বছরের শিশু নিহত

সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী-ডোমার সড়কে প্রাইভেটকারের ধাক্কায় জান্নাত আকতার (৬) নামে এক শিশু নিহত হয়েছেন।

রবিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নীলফামারীর নতুন পুলিশ লাইন্স সংলগ্ন গ্রামীণ টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে। নিহত শিশু রাজমিস্ত্রি জাহিদুল ইসলামের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জান্নাত পুলিশ লাইন্স রাস্তা পার হওয়ার সময় এক প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগলে শিশুটি ঘটনাস্থলে মৃত্যু হয় ।

এবিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শিশুটির পরিবারের কাছে লাশটি ঘটনাস্থল থেকে তার পরিবারেরর কাছে হস্তান্তর করা হয়েছে।

এবং ঘাতক প্রাইভেটকারটি ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দুরে নীলফামারী‌ সদরের পলাশবাড়ী বাজার থেকে জনতার হাতে আটক হলে পুলিশ গিয়ে তা জব্দ করে থানা নিয়ে এসেছে প্রাইভেটকারটি।

লেখক