ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

বিএনপিতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও সংখ্যালঘু নির্যাতনকারীদের জায়গা নেই – নুরুল ইসলাম মনি

মোঃ সোহেল রানা ( বেতাগী )ঃ
‘সন্ত্রাসী, চাঁদাবাজ ও সংখ্যালঘূ নির্যাতনকারীদের জায়গা বিএনপিতে নেই। তারা যতই প্রবেশের চেষ্টা করুক। বিএনপিতে তাদের কখনোই জায়গা হবে না। নির্বাচিত হলে নদী ভাঙন রোধ সহ রাস্তাঘাটের উন্নয়নে কাজ করা হবে এবং প্রতিহিংসা রাজনীতি বিএনপি করে না ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা বিএনপির আয়োজনে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বরগুনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের মার্কার প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ণুরুল ইসলাম মনির শেষ নির্বাচনি জনসভায় এ কথা বলেন। সেই সময় সারা মাঠ লোকে লোকারণ্য হয় ।
বিএনপির উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো: শাহজাহান কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ধানের শীষ মার্কার প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ণুরুল ইসলাম মণি। এ সময় বক্তব্য রাখেন, বরগুনা জেলা বিএনপির সাবেক  সিনিয়র যুগ্ম সম্পাদক মো: ফজলুল রহমান, ণুরুল ইসলাম মণির ছেলে আশিকুল সালেহীন, বেতাগী পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হুমায়ূন কবির মল্লিক, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস. এম নুরুল ইসলাম পান্না, পৌর বিএনপির সদস্য সচিব হাবীবুর রহমান নান্না, নারী নেত্রী সীমা আক্তার, পিয়ারা বেগম, মেরী বেগম ও জোৎন্সা বেগম সহ জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।

লেখক