ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

সুষ্ঠু নির্বাচনের ব্যত্যয় ঘটলে এই অঞ্চলে আগুন জ্বলবে, রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ী প্রতিনিধিঃ
একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি। লক্ষ মানুষ জীবন দিয়েছে। প্রশাসনকে বলতে চাই, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র তৈরি করে রাখবেন। যদি এর কোন ব্যত্যয় ঘটে তাহলে এই অঞ্চলে আগুন জ্বলবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে নির্বচনী জনসভায় এসব কথা বলেন রাজবাড়ী-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
খৈয়ম বলেন, একটি দল গোটা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। টাকা দিয়ে ভোট কেনার ষড়যন্ত্র চলছে। টাকা দিয়ে ভোট নিচ্ছে, আইডি কার্ড নিচ্ছে, মোবাইল কার্ড নিচ্ছে। আপনারা সর্তক থাকবেন। আগামি ১২ তারিখে আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই। প্রশাসনকে বলতে চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা অঙ্গীকার বদ্ধ। এই নির্বাচনের জন্য আমরা দীর্ঘ সময় লড়াই করেছি। লক্ষ মানুষ জীবন দিয়েছে। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের সমস্ত ক্ষেত্র তৈরি করে রাখবেন। এর যেন কোন ব্যত্যয় না ঘটে। যদি এর কোন ব্যত্যয় ঘটে তাহলে এই অঞ্চলের মানুষ বসে থাকবে না। এই অঞ্চলে আগুন জ্বলবে।
এর আগে জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী তার বক্তব্যে বলেন, জামায়তে ইসলামী একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের পরাজিত সৈনিক। তাদের হাতে এদের মানুষ নিরাপদে ছিল না। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। আমার মা বোনের ইজ্জত হরণ করেছে তারা। জামায়াত একটি মৌলবাদী সংগঠন। এরা জঙ্গীবাদের জন্মদাতা। এই দেশকে যদি শান্ত রাখতে হয় তাহলে জামায়াতে ইসলামীকে রাজনৈতিক ভাবে বিবেচনায় নিতে হবে। একাত্তর সালে এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হয়েছিল। আবারও এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করতে হবে। জামায়াতের এই দেশে থাকার কোন অধিকার নেই। আগামি ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে তাদেরকে এই দেশ থেকে বিতারিত করতে হবে।
জনসভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবীব, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলালসহ অন্যান্যরা বক্তব্য দেন।
বক্তব্য শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের পান্না চত্বর থেকে শুরু হয়ে রাজবাড়ী বাজার, ভাজনচালা দিয়ে দুই নং রেলগেইট হয়ে হাসপাতাল রোড ও বড়পুল সড়ক প্রদিক্ষণ করে।

লেখক