ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

২নং লাহুড়িয়া ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে

মোঃ লিটন, নড়াইল জেলা প্রতিনিধি:

লোহাগড়া উপজেলার ২নং লাহুড়িয়া ইউনিয়ন আজ সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল ৭:৩০ থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী-পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন।

প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

লোহাগড়া উপজেলার ২নং লাহুড়িয়া ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররাও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

এদিকে নির্বাচনকে ঘিরে পুরো লোহাগড়া উপজেলার ২নং লাহুড়িয়া ইউনিয়নে উৎসবের আমেজ বিরাজ করছে। আশা করা হচ্ছে, দিনব্যাপী শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হবে।

লেখক