ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কার্যালয়ে দলটির নেতা-কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেছে।

এই ঘটনায় পুলিশ পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের ৫ জন নেতা কর্মীকে গ্রেফতার করে তাদেরকে কোর্টে চালান দেয়া হয়েছে।

আজ সোমবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ২টা ৪৬ মিনিটে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ’ নামে ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেওয়া হয়।

এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে পতাকাটি উত্তোলন করা হয়। পোস্টে লেখা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ পার্বতীপুর উপজেলা শাখা, দিনাজপুর এর উদ্যোগে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন।

গ্রেফতারকৃতরা হলেন, পার্বতীপুর উপজেলার পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন সাজ্জাদ (৫৫), উপজেলা আওয়ামীলীগের সদস্য গৌরাঙ্গ সরকার (৫৭), পৌর আওয়ামী লীগ সাবেক সহ  সভাপতি মোঃ আক্তার হোসেন (৭০), আওয়ামী লীগ সদস্য  মোঃ বাবলু (৫৬) ও পার্বতীপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ তোজাম্মেল হক(৫০)।

পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে তারা খবর পান যে, পার্বতীপুর পৌর শহরের খতিব উদ্দিন সড়কের সিঙ্গার মোড়ে আওয়ামীলীগের নেতা কর্মীরা একত্রিত হয়ে বেড়া সরিয়ে আওয়ামীলীগ অফিসে প্রবেশ করে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌছালে নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ৫ জনকে আটক করে। এর আগে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে বিভিন্ন শ্লোগান দেয়। আটককৃতদের থানায় নিয়ে যাওয়ার পর ৫ আগষ্ট পরবর্তীতে দায়েরকৃত মামলা তাদেরকে গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান করা হয়।

পার্বতীপুর মডেল থানার ওসি এম এ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ৫ জনকে গ্রেফতার করে কোর্টে চালান দেয়া হয়েছে।

লেখক