ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি

আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের শিক্ষক, শিক্ষিকা ও  কেয়ারটেকারদের নিয়ে ইফার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ফেব্রয়ারি-২০২৬) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়। মোঃ রেজাউল করিমের সন্ঞ্চলনায় ও মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়েছে।

সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো.আকবর হোসাইন।
তাহার বক্তব্যে বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মসজিদ ভিত্তিক এই শিক্ষা কার্যক্রম শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে এবং তাদেরকে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তিনি এই কার্যক্রমের সাথে জড়িত সকল শিক্ষক, শিক্ষিকা ও কেয়ারটেকারদের আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ কেয়ারটেকার মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কেয়ারটেকার, মাওলানা আব্দুল জলিল, মোঃ রফিকুল ইসলাম, আব্দুল হাই আল হাদি প্রমখ। অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।

লেখক