ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

দুর্নীতি-সিন্ডিকেটমুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়ার অঙ্গীকার স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের

মো. হিমেল মিয়া
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

তিনি বলেন, “মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে।”

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে হাফিজপুর গ্রাম-এ নিজ বাসভবনে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। চিকিৎসাসেবা সহজলভ্য ও সার্বজনীন করতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি জানান, চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কাজ করছে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বেই এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “যারা আমাদের ভোট দিয়েছেন, তাদের প্রতি যেমন দায় রয়েছে, যারা ভোট দেননি, তাদের প্রতিও সমান দায়িত্ব রয়েছে।” তিনি মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

নরসিংদীর স্বাস্থ্যখাত উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। নরসিংদী জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়ে বলেন, “নরসিংদীতে একটি মেডিকেল কলেজ করার চিন্তা আছে, আপনারা দোয়া করবেন।” পাশাপাশি জেলার ২৫০ শয্যার হাসপাতালসহ যেসব স্বাস্থ্যসেবা প্রকল্প এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া নরসিংদীতে দুটি আইসিইউ ইউনিট স্থাপনের ইচ্ছার কথাও প্রকাশ করেন।

সকালে নিজ বাড়িতে পৌঁছালে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক