ব্রেকিং নিউজ নওগাঁ-৬ আসনের এমপি রেজুর অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে দুটি পুলিশ বক্সসেচ মোটর পাইয়ে দেওয়ার প্রলোভনে টাকা-চেক নেওয়ার অভিযোগ; সাদুল্লাপুরে সংবাদ সম্মেলনে কৃষকের দাবিআত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাঝিনাইগাতী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত 

নরসিংদীর মনোহরদী উপজেলায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সমন্বিত কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় মনোহরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহান। সভায় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার … বিস্তারিত পড়ুন

তিন বছরেও শেষ হয়নি কালভার্ট নির্মাণকাজ; দুর্ভোগে কালিরচর–ভাওয়ালিয়া বাসীন্দারা

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের কালিরচর গ্রাম থেকে ভাওয়ালিয়া পাড়া, মনতলা নতুন বাজার হয়ে খেয়াঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের কালভার্ট নির্মাণকাজ দীর্ঘ তিন বছরেও শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, কালিরচর ও ভাওয়ালিয়া পাড়ার মাঝামাঝি স্থানে প্রায় তিন বছর আগে একটি কালভার্ট নির্মাণকাজ শুরু হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কাজ এখনো সম্পন্ন … বিস্তারিত পড়ুন

অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১

নরসিংদীর মনোহরদী উপজেলায় অযু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন ছাত্র আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন— জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায়। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

নরসিংদীর মনোহরদীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপর এক আসামি পালিয়ে গেলে তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ আল ফারুকের সার্বিক দিকনির্দেশনা, সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) জনাব মোঃ রায়হান সরকারের তত্ত্বাবধান এবং মনোহরদী … বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে কঠোর অভিযান: মনোহরদীতে দুই হাসপাতালে জরিমানা

নরসিংদীর মনোহরদী পৌরসভা এলাকায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে দুই হাসপাতালকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়। সোমবার (১৫ জুন) মনোহরদী উপজেলার মনোহরদী পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর ফার্মেসি, অপারেশন থিয়েটার, অভ্যন্তরীণ … বিস্তারিত পড়ুন

এখন সরকারি সুবিধা পেতে ঘুষ লাগে না, ঘরে ঘরে পৌঁছে যাবে স্বাস্থ্যসেবা” — স্বাস্থ্যমন্ত্রী

সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে মাদক-বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

মনোহরদী থানার উদ্যোগে মাদক-বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার সকাল ১১ টায় মনোহরদী পৌরসভাস্থ ৮নং হারুদিয়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী প্রতিনিধি, যুবসমাজসহ বিপুল সংখ্যক স্থানীয় … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

নরসিংদীর মনোহরদী উপজেলার মইষাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন মানারাকান্দা হিলফুল ফুজুল যুব সংঘ। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখপুর কে ইউ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আমিনুল হক (বিএসসি, বি.এড)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে ১৩৯ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নরসিংদীর মনোহরদীতে পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বড়চাপা ও একদুয়ারিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক ও সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মো. রায়হান সরকারের সার্বিক দিকনির্দেশনায় এবং … বিস্তারিত পড়ুন

পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট সমাজসেবক ও মানবসেবায় নিবেদিত ডা. এম এইচ কবির

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও মানবসেবায় নিবেদিতপ্রাণ ডা. এম এইচ কবির দেশবাসীসহ মনোহরদীবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার এক মহান শিক্ষা। কোরবানির প্রকৃত তাৎপর্য শুধু পশু কোরবানির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং … বিস্তারিত পড়ুন