ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা ভাঙ্গি বাড়ি এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কেটে ক্ষতিসাধন, ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধামকি ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেহের আলী (৫০), পিতা-মৃত সফর আলী, রামপুর তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মেহের আলীর সঙ্গে একই এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ … বিস্তারিত পড়ুন

জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা, নতুন ম্যানেজিং কমিটির সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ

নরসিংদীর মনোহরদী উপজেলার এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ডা. এম এইচ কবিরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ডা. এম … বিস্তারিত পড়ুন

মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

“সুশিক্ষার পরিবেশ, মানসম্মত পাঠদান—আলোকিত প্রজন্মের প্রত্যয়”—এই প্রত্যয়কে সামনে রেখে নবাগত মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকদের পাঠদান পদ্ধতি ও সার্বিক শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় দেখা যায়, টিফিনের পর অধিকাংশ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কম। বিষয়টি উদ্বেগজনক … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি 

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সাগরদী বাইপাস রোডে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজ … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত 

নরসিংদীর মনোহরদী উপজেলায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সমন্বিত কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় মনোহরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহান। সভায় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার … বিস্তারিত পড়ুন

তিন বছরেও শেষ হয়নি কালভার্ট নির্মাণকাজ; দুর্ভোগে কালিরচর–ভাওয়ালিয়া বাসীন্দারা

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের কালিরচর গ্রাম থেকে ভাওয়ালিয়া পাড়া, মনতলা নতুন বাজার হয়ে খেয়াঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের কালভার্ট নির্মাণকাজ দীর্ঘ তিন বছরেও শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, কালিরচর ও ভাওয়ালিয়া পাড়ার মাঝামাঝি স্থানে প্রায় তিন বছর আগে একটি কালভার্ট নির্মাণকাজ শুরু হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কাজ এখনো সম্পন্ন … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক ২

নরসিংদীর মনোহরদী উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফারহান (৮) নামে শিশুটি দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাছিমপুর গ্রামে তার মামার বাড়ির পাশ দিয়ে একা … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে ঘটে যাওয়া এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলো ফাতেমা (৮), পিতা: সাইফুল ইসলাম,আয়েশা ওরফে আশামনি (১২) পিতা তুহিন মিয়া,এবং সুমাইয়া (১৩) পিতা: মুফাচ্ছের থানা গফরগাঁও, … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা গ্রহণের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা

মনোহরদীতে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ নরসিংদীর মনোহরদীতে একটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে এমসিকিউ পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ জুলাই) খিদিরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে দুটি কক্ষের প্রায় শতাধিক পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্র সরবরাহ করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার খিদিরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত অংশ … বিস্তারিত পড়ুন

অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১

নরসিংদীর মনোহরদী উপজেলায় অযু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন ছাত্র আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন— জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায়। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা … বিস্তারিত পড়ুন