ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

রাজবাড়ী কালুখালীতে ডিবির অভিযানে ৫০ হাজার টাকার ফেনসিডিল আটক

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
সোহেল রেজা (৩৭)। তাঁর বাড়ি পাংশা উপজেলার সত্যজিৎপুর গ্রামে। সোহেলের বাবার নাম নুরুল ইসলাম। পুলিশের দাবি, সোহেলের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ফেনসিডিলের দাম ৫০ হাজার টাকা।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর মাতুব্বর। এসময় সাইদুর রহমান নামে এক ব্যক্তির মুদিদোকানের সামনে থেকে সোহেলকে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাঁর কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, সোহেল ফেনসিডিল বিক্রি করার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু ক্রেতা আসেনি। তাঁর বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে কালুখালী থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

লেখক