ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

দিনাজপুরে ডিবির অভিযানে আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫ মোটরসাইকেল

দিনাজপুরে সক্রিয় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা—ডিবি পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে পাঁচটি চোরাইকৃত মোটরসাইকেল। পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় পাচার করছিল এই চক্রটি।

পুলিশ জানায়, দিনাজপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি ও কোতয়ালী থানা পুলিশের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। প্রথমে চক্রের সদস্য মোঃ লিমন ইসলামকে নীলফামারী সদর এলাকার দালালের বাজারে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুরের চিরিরবন্দর এলাকা থেকে অপর সদস্য মোঃ শাহীনুর ইসলামকে আটক করে পুলিশ।

গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী পার্বতীপুরের সোনাপুকুর গ্রাম এবং রংপুর মহানগরের তাজহাট থানা এলাকায় অভিযান চালিয়ে মোট পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলের মধ্যে রয়েছে টিভিএস ও হিরোসহ বিভিন্ন মডেলের বাইক।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট মামলার তদন্ত চলছে এবং উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।

লেখক