ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

গাইবান্ধা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাগর গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্হাপনার বিরুদ্ধে ভোলা জেলায় প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে নিহত শহীদ আব্দুর রহিম এর হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ২ আগস্ট/২২ ইং মঙ্গলবার বেলা ১২ টায় গাইবান্ধা জেলা বিএনপির কার্য্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সম্পাদক ইলিয়াস হোসেন, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুন্নবী টিটুল, জেলা বিএনপির সহসভাপতি শহিদুজ্জামান শহিদ, পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ছামছুল হাসান ছামছুল, গাইবান্ধা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক ভুট্টু,গাইবান্ধা জেলা মহিলা দলের সভানেত্রী ইয়াসমিন শোভা,গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া খন্দকার জীম সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ প্রমূখ।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে গাইবান্ধা জেলা বিএনপি সহ জেলার সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী সমর্থক খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্হলে উপস্থিত হন।
বক্তারা বলেন ভোলার প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে নিহত শহীদ আব্দুর রহিম এর হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তেল,গ্যাস,সার সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য সরকারের সমালোচনা করেন।

লেখক