ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে বজ্রপাতে গাছ কাটা শ্রমিক নিহত ১ আহত ২

রাজবাড়ীতে বজ্রপাতে কুদ্দুস শেখ (৪৫) নামে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের মজিত শেখের ছেলে।
আহতরা হলেন- ধুলদী জয়পুর গ্রামের মৃত সাধু সরদারের ছেলে নইমদ্দিন সরদার (৪৫) ও জলিল সরদারের ছেলে  জিয়া সরদার (৪২)। আহতদের স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত নইমদ্দিন সরদার জানান, মঙ্গলবার সকাল থেকে তিনি, জিয়া ও কুদ্দুস বড় ভবানীপুর গ্রামের ওসমান কাজীর মেহগনি বাগানে গাছ কাটার কাজ করছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে তারা বাগানের পাশে করিমের বাড়ির বারান্দায় গিয়ে বসে গল্প করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে তারা তিনজনই মাটিতে লুটিয়ে পরেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বসন্তপুর স্টেশন বাজারের পল্লী চিকিৎসক হারুনের কাছে নিয়ে এলে চিকিৎসক কুদ্দুসকে মৃত বলে ঘোষণা করেন।পরিবারের পক্ষ থেকে বলেন তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই যার কারণে সিদ্ধান্ত নেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার।
পল্লী চিকিৎসক হারুন বলেন, ‘আমার কাছে আসার আগেই কুদ্দুস শেখ মারা যান। তারপরেও পরিবারের লোকজন তাকে ফরিদপুর হাসপাতালে নেওয়ার জন্য রওনা হন। তবে কুদ্দুসের মৃত্যু নিশ্চিত বুঝতে পেরে রাস্তা থেকে তারা ফিরে আসেন।’
আহত নইমদ্দিন ও জিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ আছেন বলেও জানান পল্লী চিকিৎসক হারুন।

লেখক