ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

প্রবীণ সাংবাদিক মোহাম্মদ সানাউল্লাহ’র ৩য় মৃত্যুবার্ষিকী আজ

রাজবাড়ী জেলার প্রথিতযশা ও প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে রাজবাড়ীর বড় মসজিদ এবং মরহুমের নিজ বাসভবন বিনোদপুরে মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হচ্ছে।

২০২৩ সালের ১৪ মার্চ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন এ বীর মুক্তিযোদ্ধা। পরে তাকে রাজবাড়ী ভবানীপুর গোরস্থানে তার স্ত্রীর পাশে দাফন করা হয়।

মোহাম্মদ সানাউল্লাহ পাকিস্তান আমলে ‘পাক যমহুরিয়াত’ সাপ্তাহিক পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। দেশ স্বাধীন হওয়ার আগে তিনি দৈনিক পূর্বপাকিস্তান পত্রিকায় কাজ করতেন। স্বাধীনতার পর বাংলার বাণী পত্রিকার মফস্বল সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি দৈনিক বাংলা, দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, বিডিনিউজ ২৪ এবং দীর্ঘ সময় বাংলাদেশ টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তৃণমূল সাংবাদিকতায় অবদান রাখার জন্য তিনি ২০২২ সালের ৩০ মে গুণী সাংবাদিক হিসেবে সম্মাননা পান। তিনি রাজবাড়ী জেলার রেড ক্রিসেন্ট, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

এছাড়াও ছাত্রজীবনে তিনি গণঅভ্যুত্থান, ছয় দফা ও অসহযোগ আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি।

লেখক