রাজবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার দিবস ২০২৬ উপলক্ষে ও কতিপয় অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য র্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকানন চত্ত্বরে এ কর্মসুচির আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা ক্যাবের সভাপতি রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. নুরুজ্জামান। প্রতিবাদ সভা সঞ্চালনা করেন জেলা ক্যাব-এর সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন।
সভায় বক্তব্য দেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রফেসর মাহফুজুর রহমান, কালুখালী উপজেলা ক্যাবের সভাপতি মাসুদ রানা, গোয়ালন্দ উপজেলা ক্যাবের সভাপতি মো. আক্তারুজ্জামান মৃধা, বালিয়াকান্দি উপজেলা ক্যাবের সভাপতি শাজাহান সিদ্দিকী ও নারী নেত্রী শাহিনূর আক্তার বিউটি প্রমুখ।
এসময় রাজবাড়ী ক্যাব এর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।