ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

মনোহরদীতে গাঁজা সেবনকালে ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করে পুলিশ।
শনিবার (২৮ মার্চ ২০২৬) একদুরিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের অপরাধ স্বীকার করে।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া এবং মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনুর ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত মোবারক, আলামিন ও মোমেনকে যথাক্রমে ৬ মাস, ৪ মাস ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

লেখক