ব্রেকিং নিউজ ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ

ঝিনাইগাতীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী পালিত

মো: আতিকুর রহমান খান: (ঝিনাইগাতী )প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা মহীয়সী নারী শেখ ফজিলাতুন নেছার ৯২ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে ।

সকাল ১০টায় উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্মৃতি চারণ ও তার কর্মময় জীবনের স্বাধীনতা যুদ্ধের প্রশংসনীয় ভূমিকা ও দেশ গঠনে বঙ্গবন্ধুকে সহযোগিতার কর্মকান্ড নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

ঝিনাইগাতীর তথ্য কেন্দ্র ও তথ্য আপার সৌজন্যে গভীর শ্রদ্ধাজ্ঞলি জানানো হয় । পরে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয় । দিনটি উপলক্ষে অসহায় অসচ্ছল দরিদ্র ৭জন মহিলাকে সেলাই মেশিন ও ৫জনকে নগদ দুই হাজার টাকা করে অর্থ প্রদান করেন অনুষ্ঠানের অতিথিরা ।

সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, এস,এম,এ ওয়ারেজ নাইম, ওসি মনিরুল আলম ভূইয়া, কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রস্তাবিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক মিজানূর রহমান মিলন, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, জাসদ সভাপতি মিজানূর রহমান, সাধারণ সম্পাদক এ,কে,এম ,ছামেদুল হক, যুবলীগ সাধারণ সম্পাদক শাহা আলম প্রমুখ । কর্মসূচিতে জনপ্রতিনিধি,ইউপি চেয়ারম্যান,সাংবাদিক ও সরকারী কর্মকর্তা সহ রাজনৈতিক ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন । অপর দিকে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে বিকালে আলোচনা সভা দোয়া মাহফিল সহ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে ।

লেখক