দুনিয়ার মজদুর এক হও এই স্লোগান নিয়ে রাজবাড়ী জেলা সিপিবির আয়োজনে ইউরিয়া সার ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবির রাজবাড়ী জেলা সভাপতি আব্দুস ছামাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সিপিবি জেলা শাখার নেতা আব্দুল হালিম বাবু। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা সিপিবির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোঃ মোস্তফা, সাবেক সভাপতি আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক এড বাবন চক্রবর্তী, সদর উপজেলা সভাপতি ধীরেন্দ্র নাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহমেদ রিপন প্রমূখ।