ব্রেকিং নিউজ ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ

ডিমলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণে মাঠ পরিদর্শন করেন নীলফামারীর ১

সঞ্জয় দাস, নীলফামারী জেলা প্রতিনিধি:

দেশের প্রতিটি ছেলে-মেয়েকে শারীরিক ও মানসিকভাবে কর্মঠ ও সাহসী করে তুলতে দেশের প্রতিটি উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর নামে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
তারই ধারাবাহিকতায় নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ১৯৮৭ সালে নির্মিত হেলীপ্যাড মাঠটিকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য নির্বাচিত করা হয়।
মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে উক্ত মাঠটি সরেজমিনে পরিদর্শনে আসেন নীলফামারী-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ মঞ্জুর মোরশেদ সোহেল, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোঃ সারোয়ার জাহান প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহর রহমান, ত্রাণ শাখার উপ সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, খগাখড়িবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল রানা রব্বু, আবুল কালাম, ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি হামিদুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান মাস কনছোটিয়াম লিমিটেড এর ম্যানেজারসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

যুব ও ক্রীড়া উপ-সচিব মঞ্জুর মোরশেদ বলেন, প্রথম পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম হয়েছে ১২৫ উপজেলায়। এখন ২য় পর্যায়ে ১৮৬ উপজেলায় ১৮৬টি স্টেডিয়াম নির্মাণ হবে । এরমধ্যে ৮০ টি স্টেডিয়াম নির্মাণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন উপজেলায় গিয়ে মাঠ পরিদর্শন ও ডিজিটাল সার্ভে এবং ড্রয়িং এর কাজ করছে। সার্ভে ও ড্রয়িং এর কাজ শেষে মাঠ তৈরির কাজ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।

লেখক